বেতন বেশি হওয়ায় চাকরি ছাড়লেন কর্ণাটকের যুবক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক কর্মী বেতন বেশি হওয়ায় চাকরি ছেড়েছেন। ওই কর্মী তাঁর কাজের তুলনায় বেতন বেশি নিচ্ছেন ভেবে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এর প্রতিবেদনে বলা হয়, ৩৬ বছর বয়সী ওই কর্মী আট বছর ধরে ওই সংস্থায় কর্মরত। তাঁর বর্তমান বেতন ৪০ হাজার রুপি। কিন্তু তিনি মনে করছেন, তাঁর কাজ অনুযায়ী এত বেতন পাওয়ার কথা নয়। প্রথম অবস্থায় বেতনের টাকা ফেরত দেওয়ারও ঘটনাও ঘটিয়েছেন তিনি। কিন্তু তাতেও সাধ মেটেনি। অবশেষে সম্প্রতি তিনি চাকরিই ছেড়ে দিয়েছেন। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ওই কর্মীর যে কাজ, তাতে তাঁর ৬০ হাজার রুপি বেতন হওয়া উচিত।