বেতনের পাঁচ ভাগ রাষ্ট্রীয় কোষাগারে দেবেন ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বেতনের ৫ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থনৈতিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রে যখন বাজেট কাটছাঁট করতে হচ্ছে, তখন এই ঘোষণা দিলেন ওবামা।ওবামা প্রতিবছর চার লাখ মার্কিন ডলার বেতন পান। এর ৫ শতাংশ অর্থাৎ ২০ হাজার ডলার তিনি রাষ্ট্রীয় কোষাগারে দেবেন।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নি গত বুধবার বলেন, ওবামা তাঁর কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন, বাজেট কাটছাঁট কার্যকর হওয়ার পর থেকে তিনি এটা করতে চান।জে কার্নি আরও বলেন, আইন অনুযায়ী কংগ্রেসের সদস্য হিসেবে প্রেসিডেন্টের বেতন সুনির্দিষ্ট। এটা পরিবর্তন করা যাবে না। তবে যেহেতু বাজেট কাটছাঁটের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বেতনও কমবে, সে জন্য তাঁদের সঙ্গী হয়ে প্রেসিডেন্টও তাঁর বেতনের একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিতে চান। পিটিআই।