বেথলেহেমের অস্তিত্বের বাস্তব প্রমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন শহর বেথলেহেমের অস্তিত্ব মূলত ছিল এত দিন বইপুস্তকে। তবে এবার বেথলেহেমের বাস্তব অস্তিত্বের প্রমাণ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।ইসরায়েলের প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, তাঁরা কাদামাটির তৈরি একটি ভাঙা মুদ্রা খুঁজে পেয়েছেন। মুদ্রাটিতে প্রাচীন হিব্রু ভাষায় ‘বেথলেহেম’ শব্দটি লেখা আছে। এটি খ্রিষ্টপূর্ব সপ্তম বা অষ্টম শতাব্দীর দিকের মোহর। খুবই ছোট্ট আকৃতির ওই মুদ্রাটি জেরুজালেম শহরের একটি দেয়ালের পাশে পাওয়া গেছে। বেথলেহেম শহর সম্পর্কে ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টে যে তথ্য দেওয়া আছে, মূলত তারও অনেক আগের শহর হতে পারে এই বেথলেহেম। জেরুজালেমের দক্ষিণে অবস্থিত বেথলেহেম খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্মস্থান। প্রত্নতত্ত্ববিদদের মতে, এখন প্রমাণিত যে, যিশুর জন্মের বহু আগেই বেথলেহেমের অস্তিত্ব ছিল। বিবিসি।