বেন আলীর প্রাসাদ থেকে মাদকদ্রব্যসহ নানা সামগ্রী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর কার্থেজের প্রাসাদ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির সরকারি সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।গত জানুয়ারিতে ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সেসবের তদন্ত করতে গঠিত হয় একটি জাতীয় কমিশন। তিন দিন আগে সেই কমিশন সাবেক প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ৪০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করে। এ ছাড়া অলংকার, কিছু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী, যুক্তরাষ্ট্রে তৈরি একটি মেশিনগান ও ১৮ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। এএফপি।