বেনগাজি হামলা নিয়ে বক্তব্য: আত্মপক্ষ সমর্থন করলেন রাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস লিবিয়ায় সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা নিয়ে দেওয়া তাঁর বক্তব্যের ব্যাপারে গত বুধবার আত্মপক্ষ সমর্থন করেছেন। বেনগাজি শহরে মার্কিন কনস্যুলেটে ওই হামলায় তৎকালীন রাষ্ট্রদূতসহ চার কর্মকর্তা নিহত হন।সুসান রাইস বুধবার নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘বেনগাজিতে আমাদের স্থাপনায় হামলা নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি একমাত্র ও ন্যায়সংগতভাবেই গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেছি।’রাইস আরও বলেন, ‘আমি এটিও স্পষ্ট করে বলেছি, আমাকে সরবরাহ করা ওই তথ্য ছিল প্রাথমিক। আর এ বিষয়ে তদন্তেই চূড়ান্ত জবাব পাওয়া যাবে।’ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নিয়ে ক্ষোভের কারণেই বেনগাজিতে ওই হামলা হয়েছিল—এ কথা বলায় রিপাবলিকান দলের সমালোচনার মুখে পড়েন রাইস। বারাক ওবামার নতুন মন্ত্রিসভায় সুসান রাইসকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। রয়টার্স।