বেনগাজিতে হামলার ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল না: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত মাসে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে সন্ত্রাসী হামলার পরিকল্পনার ব্যাপারে তাদের কাছে ‘কার্যকর গোয়েন্দা তথ্য’ ছিল না। কর্মকর্তারা এ ঘটনাকে সাম্প্রতিক কূটনৈতিক ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এ হামলার ঘটনাকে খুবই সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। ওই ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতসহ দেশটির চার নাগরিক নিহত হয়।বেনগাজিতে সন্ত্রাসী হামলার ঘটনা কীভাবে মোকাবিলা করা হয়েছে, সে বিষয়ে গতকাল বুধবার কংগ্রেসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার কথা। এ হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই সমালোচনা বন্ধের চেষ্টায় কর্মকর্তারা হামলার বিস্তারিত কংগ্রেসে তুলে ধরবেন। বিবিসি