বেনগাজিতে হামলায় ভুল ব্যাখ্যা দিয়েছিলেন রাইস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলার ব্যাপারে ভুল তথ্য পরিবেশনের দায়দায়িত্ব স্বীকার করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। তবে রিপাবলিকনরা সুসানের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। রিপাবলিকান দলের আইনপ্রণেতাদের সঙ্গে গত মঙ্গলবার এক বৈঠকে রাইস প্রশাসনের ভুল স্বীকার করেন। তাঁর এই স্বীকারোক্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারি ক্লিনটনের উত্তরসূরি হিসেবে রাইসের সম্ভাবনা বড় ধরনের ধাক্কা খেল।আইনপ্রণেতারা বলছেন, প্রশাসনের ব্যাখ্যায় তাঁরা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। সিনেটর জন ম্যাককেইন বলেন, ‘আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। তবে অনেক প্রশ্নের উত্তরেই আমরা সন্তুষ্ট হতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘রাইস হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হলে তাঁকে সমর্থন জানাতে আমাদের বেগ পেতে হবে।’ এএফপি, বিবিসি।