বেনগাজির প্রধান দুই মিলিশিয়া বাহিনীর দায়িত্বে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজির প্রধান দুটি মিলিশিয়া বাহিনীর প্রধানদের গত সোমবার সরিয়ে দেওয়া হয়েছে। বাহিনী দুটির দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।দ্য ফেব্রুয়ারি ১৭ ব্রিগেডের কমান্ডার ফৌজি বুকাতিফ ও রাফাল্লাহ আল-সাহাতির কমান্ডার ইসমাইল আল-সালাবিকে সরিয়ে দেওয়া হয়। দুজন সেনা কর্নেলকে তাঁদের স্থলাভিষিক্ত করেছে সরকার। এ বিষয়ে সদ্য অপসারিত দুই কমান্ডারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এর আগে দেরনাভিত্তিক ওই দুটি মিলিশিয়া গোষ্ঠীকে গত রোববার নিষিদ্ধ ঘোষণা করা হয়।গত সপ্তাহে বেনগাজিতে সশস্ত্র মিলিশিয়াদের বিরুদ্ধে গণবিক্ষোভ হয়। ১১ সেপ্টেম্বর শহরে মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিককে হত্যা করা হয়। আনসার আল-শরিয়া নামের একটি মিলিশিয়া গোষ্ঠী ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তবে গোষ্ঠীটি এ অভিযোগ অস্বীকার করে আসছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও জনগণ হামলা চালিয়ে বেনগাজিতে গোষ্ঠীটির সদর দপ্তর গুঁড়িয়ে দেয়।বিশ্লেষকেরা বলছেন, লিবিয়ার অন্তর্বর্তীকালীন নেতারা অননুমোদিত গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনতে জনমত কাজে লাগাচ্ছেন। এএফপি।