বেনজির হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি সন্ত্রাস দমন আদালত গতকাল শনিবার সেদেশের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তা ও পাঁচ তালেবান জঙ্গিকে অভিযুক্ত করেছেন।সরকারি কৌঁসুলি চৌধুরী আজহার বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই পুলিশ কর্মকর্তাসহ সাত আসামিকে অভিযুক্ত করা হয়েছে। দুই পুলিশ কর্মকর্তা হলেন: সউদ আজিজ ও খুররম শাহজাদ। সউদ আজিজ বেনজির হত্যাকাণ্ডের সময় রাওয়ালপিন্ডি পুলিশের প্রধান ছিলেন।অভিযুক্ত পাঁচ তালেবান জঙ্গি হলেন: শের জামান, হাসনাইন গুল, রাফাকাত হুসেন, আবদুল রশিদ ও আইতজাজ শাহ।বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ শেষে গাড়িতে ওঠার পর গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। এএফপি।