বেনজির হত্যার ঘটনায় মোশাররফকে ২২ মার্চ হাজির হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ২২ মার্চ সুপ্রিম কোর্টে হাজির হতে সমন জারি করা হয়েছে। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ঘটনায় মোশাররফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তঁাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেননি। পাকিস্তানি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ নাইম নিশ্চিত করেছেন, ইসলামাবাদের শহরতলিতে মোশাররফের খামারবাড়ির ফটকে সমন জারির নোটিশ আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে।নোটিশে আগামী ২২ মার্চ মোশাররফকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যে পাকিস্তানের নাগরিক তা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র আনার জন্যও বলা হয়েছে। ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশে গুলি ও আত্মঘাতী হামলায় বেনজির নিহত হন। ওই শহরেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর। পরে নির্বাচনে বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয়লাভ করে। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি দেশের প্রেসিডেন্ট হন।২০১০ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বেনজিরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতার অভিযোগ আনা হয় মোশাররফের বিরুদ্ধে। পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা এ ঘটনাকে Èবড় ধরনের ষড়যন্ত্র' বলে অভিযোগ তোলেন। নির্বাচনের আগে বাধা দূর করতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনজিরকে হত্যা করেন মোশাররফ। ২০০৮ সালে পদত্যাগ করার পর থেকে মোশাররফ স্বেচ্ছা নির্বাসনে লন্ডন ও দুবাই বাস করছেন। এএফপি।