বেনিয়ামিন নেতানিয়াহু মিথ্যাবাদী: সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। গত সপ্তাহে ফ্রান্সের কান শহরে জি-২০ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক ব্যক্তিগত আলোচনায় সারকোজি এ মন্তব্য করেন বলে ফ্রান্সের একটি ওয়েবসাইটের খবরের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ওই ব্যক্তিগত আলোচনার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, ‘আমি তাঁর সঙ্গে আর নেই। তিনি একজন মিথ্যাবাদী।’ সারকোজির এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘যে কেউ নেতানিয়াহুর সঙ্গে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু প্রতিদিন আমাকে তাঁর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়।’ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্পর্কে ওবামা ও সারকোজির এসব মন্তব্য মাইক্রোফোনের মাধ্যমে সাংবাদিকেরা শুনে ফেলেন। তবে তাঁদের বিব্রত না করার জন্য এত দিন তা প্রকাশ করা হয়নি বলে বিবিসি জানিয়েছে।তবে ফ্রান্সের একটি ওয়েবসাইটে নিকোলা সারকোজির ওই উদ্ধৃতি প্রকাশিত হওয়ার পর অন্যান্য গণমাধ্যমও তা প্রকাশ করে। এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও সারকোজি ও ওবামার এসব মন্তব্য প্রকাশিত হয়েছে। বিবিসি।