বেপরোয়া নিক ওয়ালেন্ডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি থেকে ২৬০ ফুট উঁচুতে, নিচে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। এত উঁচুতে সরু তারের ওপর দিয়ে তিনি সাইকেল চালিয়েছেন। এক হোটেলের ছাদ থেকে আরেক হোটেলের ছাদে গেছেন ১০০ ফুট পাড়ি দিয়ে। বেপরোয়া এ কাজটি করেছেন নিক ওয়ালেন্ডা। উঁচু তারের ওপর দিয়ে হাঁটা ও সাইকেল চালানোর জন্য বিশ্বজুড়ে যাঁর খ্যাতি। ওয়ালেন্ডা দাবি করেছেন, সবচেয়ে উঁচু তারের ওপর দিয়ে সাইকেল চালানোর রেকর্ডটি তাঁর। অবশ্য এর আগের রেকর্ডটিরও মালিক তিনি। ২০০৮ সালে তিনি গড়েন এ রেকর্ড। ওই বছর ১৩৫ ফুট উঁচুতে সাইকেল চালিয়েছেন। পাড়ি দিয়েছিলেন ২৩৫ ফুট সরু তারের পথ। ওয়ালেন্ডার সর্বশেষ রেকর্ডটি করেছেন বাহামা দ্বীপপুঞ্জে। এ সময় শত শত পর্যটক তাঁর কীর্তি উপভোগ করেছেন। আকাশছোঁয়া উঁচু দিয়ে সাইকেল চালানোর পর সবাইকে ফের চমকে দেন ওয়ালেন্ডার। এবার তিনি ২৫০ ফুট উঁচুতে সরু তারের ওপর দিয়ে হেঁটেছেন। সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে তিনি এ কাণ্ড দেখিয়েছেন। প্রায় দুই হাজার ফুট পথ তিনি হেঁটেছেন। সবাই হাঁ করে বিস্ময়ভরা চোখে দেখেছেন তাঁর কীর্তি।ওয়ালেন্ডার বলেন, ‘সমস্ত প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে অবশেষে আজ আমি এত উঁচুতে তারের ওপর দিয়ে হেঁটেছি। আকাশে বিজলি চমকাচ্ছিল। বাতাসের গতিও ছিল প্রচণ্ড। এই প্রথম বাবার সাহায্য ছাড়াই আমি এ কাজ করেছি।’ তিনি বলেন, ‘জীবনের কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল আজ এই বৈরী পরিবেশের মধ্যে তারের ওপর দিয়ে হাঁটা। এর আগেও উঁচুতে তারের ওপর দিয়ে হেঁটেছি। তবে আজকের মতো কষ্ট আর হয়নি। কিন্তু আমাদের পরিবারের ইতিহাস আর ঐতিহ্যই হলো প্রদর্শনী চালিয়ে নেওয়া।’ অরেঞ্জ অনলাইন।