বেফাঁস মন্তব্য করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার সদ্যপ্রয়াত ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য মারিয়া ফার্নেন্দ কাবলা। বামন্থীদের সঙ্গে বন্ধুত্ব করে মার্কেস নরকে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবির ডানপন্থী ডেমোক্রেটিক সেন্টার দল থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন কাবলা। মার্কেস ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর একটি ছবি টুইটারে পোস্ট করেন কাবলা। ছবির নিচে তিনি ক্যাপশন লিখেছেন, ‘নরকে শিগগির তাঁদের দেখা হবে।’
কাবলার টুইটে সমালোচনার ঝড় উঠেছে। তাঁর টুইটগুলোকে কলম্বিয়ার ইতিহাসের সবচেয়ে ‘মন্দ টুইট’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ। মার্কেসকে নিয়ে এভাবে মন্তব্য করার জন্য কাবলাকে ভীরু বলে অভিহিত করেন আরমান্দো বেনেদিত্তিসহ আরও কয়েকজন সিনেটর। কলম্বিয়া রিপোর্টার্স।