বেফাঁস মন্তব্য: মমতার বক্তব্যের সিডি চেয়েছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এখনো পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের অবসান হয়নি। ইসির নির্দেশে মমতা আট শীর্ষ কর্মকর্তার বদলির আদেশ শেষ পর্যন্ত মেনে নিলেও তাঁর ক্ষোভ প্রশমিত হয়নি। বর্ধমান, বাঁকুড়া ও হুগলির বিভিন্ন জনসভায় ইসি নিয়ে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে। সেই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

মমতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসব এলাকায় বিভিন্ন জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন, ১৬ মে নির্বাচনপর্ব চুকে যাওয়ার পর তিনি নির্বাচন কমিশনকে দেখিয়ে দেবেন।

এদিকে গতকাল বুধবার একদল তৃণমূল-সমর্থক নির্বাচন কমিশনার বিনোদ জুিসর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ের কাছে বিক্ষোভ করে। তারা বিনোদ জুিসকে পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায়। তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বিক্ষোভকারীরা তাঁর কুশপুত্তলিকাও দাহ করে।  নির্বাচন কমিশন হাওড়ার জেলা প্রশাসকের কাছে এ ঘটনারও সিডি চেয়ে পাঠিয়েছে।