বেরলুসকোনি আবার নির্বাচনে দাঁড়াবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই লক্ষ্যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। বেরলুসকোনির দল দ্য পিপল অব ফ্রিডমের (পিডিএল) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের মার্চে এই নির্বাচন হওয়ার কথা।পিডিএলের মহাসচিব এনেমজলিও আলফানসো বলেছেন, আগামী নির্বাচনে দলের প্রতিদ্বন্দ্বী নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কারণ, সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বেরলুসকোনিই দলের মনোনীত প্রার্থী হচ্ছেন।দেশে অর্থনৈতিক সংকটের মুখে গত বছর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বেরলুসকোনি। ওই বছরের অক্টোবরে তাঁর বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়। বিবিসি।