বেরলুসকোনির বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গতকাল বুধবার ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির বিচার শুরু হয়েছে। তবে প্রথম দিনের শুনানিতে বেরলুসকোনি উপস্থিত ছিলেন না। তাই বিচার শুরু করার পরপরই বিচারকেরা ৩১ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন।বেরলুসকোনির পক্ষের আইনজীবীরা বলেছেন, ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের জড়িয়ে অভিযুক্ত যৌনকর্মীর দেওয়া জবানবন্দির সত্যতা যাচাইয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এই দুই তারকার পাশাপাশি ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনোও সাক্ষীর তালিকায় আছেন।এ ছাড়া সরকারি কৌঁসুলিরা ৩৩ জন নারীকে চিহ্নিত করেছেন। তাঁদের সবারই সাক্ষ্য নেওয়া হবে। অভিযোগ রয়েছে, তাঁরা সবাই বেরলুসকোনির সঙ্গে অশ্লীল নৃত্যে অংশ নিয়েছেন।ব্যবসাসংক্রান্ত বিষয়ে এর আগে অনেকবার কাঠগড়ায় দাঁড়িয়েছেন ধনকুবের বেরলুসকোনি। তবে একান্ত ব্যক্তিগত বিষয়ে তাঁর কাঠগড়ায় দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম। এএফপি।