বেরলুসকোনির ব্যক্তিগত জীবনের প্রভাব পড়ছে রাজনীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মেয়ে বারবারা বেরলুসকোনি বলেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগ তাঁর বাবার রাজনৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। ভ্যানিটি ফেয়ার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বারবারা এ কথা বলেন। বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি বেরলুসকোনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ ব্যাপারে বারবারা বলেন, ‘যা ঘটেছে, তাতে তিনি দুঃখ পেয়েছেন। এ ব্যাপারে কথা বলতেই তাঁর খারাপ লাগছে।’ইতালির এক সুপার মডেলের সঙ্গে প্রধানমন্ত্রী বেরলুসকোনির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। বারবারা এ মডেল তারকা সম্পর্কে বিষোদ্গার করেছেন। তিনি বলেন, তাঁর বাবার ব্যক্তিগত জীবন তাঁকেও পোড়াচ্ছে।নাদিয়া মাক্রি নামের ওই মডেল তারকা বলেছেন, বেরলুসকোনির সঙ্গে তিনি দুবার অন্তরঙ্গ সময় কাটিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। সেসব অনুষ্ঠানে তাঁর মতো আরও অনেক তরুণী ছিলেন। তবে বেরলুসকোনি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, মাক্রি অন্য কারও পক্ষ হয়ে মিথ্যাচার করেছেন। সিএনএন।