বেরিং ব্রেইভিক মানসিকভাবে সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়েতে গত বছর জোড়া হামলার মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক মানসিকভাবে সুস্থ।দ্বিতীয়বার ব্রেইভিককে (৩৩) পরীক্ষা-নিরীক্ষার পর মনোচিকিৎসকেরা এ ঘোষণা দেন। কাজেই ব্রেইভিককে বিচারের মুখোমুখি করা এবং কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে এখন আর কোনো বাধা থাকল না। গতকাল মঙ্গলবার নরওয়ের গণমাধ্যম প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।এর আগে মনোচিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেইভিক ‘প্যারানয়েড সিজোফ্রেনিয়ায়’ আক্রান্ত বলে ঘোষণা দিয়েছিলেন। গত জুলাইয়ে ব্রেইভিক রাজধানী অসলোতে সরকারি ভবনের সামনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় আট ব্যক্তি নিহত হন। পরে তিনি রাজধানীর অদূরে এক দ্বীপে লেবার পার্টির তরুণ কর্মীদের সম্মেলনস্থলে নির্বিচারে গুলি ছুড়ে আরও ৬৯ জনকে হত্যা করেন। বিবিসি।