বেলজিয়ামের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আগ্রহী বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেইন্ডার্স গত বুধবার বলেছেন, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ‘দুই দেশভিত্তিক সমাধানের’ অংশ হিসেবে তাঁর দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বেলজিয়াম দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে।’ ইউরোপের একমাত্র দেশ সুইডেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে হয়েছে প্রতীকী গণভোট। সিনহুয়া