বেলজিয়ামের রেল চালকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রেলচালকদের ধর্মঘটের কারণে ইউরোপজুড়ে রেল যোগাযোগের ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি হয়েছে। বেলজিয়ামে সম্প্রতি রেল দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার ঘটনায় চালকদের কাজের ক্ষেত্রে নতুন শর্ত ও রীতি আরোপের প্রতিবাদে চালকেরা গতকাল মঙ্গলবার ধর্মঘটের ডাক দেন। এএফপি।বেলজিয়ামের রেল কর্তৃপক্ষ বলছে, চালকদের কর্মবিরতির কারণে অনেক রেলের সূচি বাতিল করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের এবং জার্মানি ও নেদারল্যান্ডের আন্তর্জাতিক রেল যোগাযোগ গতকাল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।