বেলারুশ থেকে সব সুইডিশ কূটনীতিক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের সব কূটনীতিককে বেলারুশ থেকে বহিষ্কার করা হয়েছে। সুইডেন কর্তৃপক্ষ গতকাল বুধবার এ কথা জানিয়েছে।বেলারুশ থেকে সুইডিশ রাষ্ট্রদূত বহিষ্কার করার পাঁচ দিনের মাথায় এ পদক্ষেপের কথা জানা গেল।সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিলদত গতকাল এক টুইটার বার্তায় জানান, সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশের প্রেসিডেন্ট এখন সুইডেনের সব কূটনীতিককে দেশটি থেকে বিতাড়ন করছে। দেশটিতে মানবাধিকার নিয়ে তাঁর উৎকণ্ঠা নতুন উচ্চতায় পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা পরে নিশ্চিত করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ডারস জোয়েরলি বলেন, ‘বিষয়টি সম্পর্ক আমরা আজ (বুধবার) সকালে অবগত হয়েছি।’ মুখপাত্র আরও বলেন, ‘তারা (বেলারুশ) জানিয়েছে, তারা স্টকহোমে তাদের দূতাবাস বন্ধ করে দিতে যাচ্ছে। এখন আমাদের কূটনীতিকদেরও দেশে ফিরিয়ে আনতে হবে।’ এএফপি।