বেলারুশে নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলারুশে গতকাল রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজধানীমিনস্ক থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে স্লোবোদস্কিনা গ্রামে নিজের বাড়ির সামনে ভোট দেওয়ার আগে ব্যালট পেপার পড়ছেন এই বৃদ্ধা। তাঁর ভোট নেওয়ার জন্য নির্বাচন কর্মীরা ব্যালট বাক্স নিয়েসেখানে যান। স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত আটটা পর্যন্ত তা চলে। বেলারুশ পার্লামেন্টের ১১০ সদস্যের সবাই প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সমর্থক। নির্বাচনে দুর্নীতি ও ভোট জালিয়াতি করে আগেই ফলাফল নির্ধারণ করে রাখার অভিযোগ করে দেশটির অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বয়কট করে। দলগুলো ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি আহ্বান জানায় এএফপি