বেলুচ নেতাদের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: রাজা পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকার দেশটির বেলুচ নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে ওই আলোচনা অবশ্যই সাংবিধানিক উপায়ে হতে হবে। দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ গতকাল মঙ্গলবার এ কথা বলেন। রাজধানী ইসলামাবাদে সিনেট অধিবেশনে গতকাল ভাষণ দেন প্রধানমন্ত্রী রাজা পারভেজ। তিনি বলেন, বেলুচিস্তানের বিষয়টিকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। নির্বাচিত ব্যক্তিরাই জনগণের প্রকৃত প্রতিনিধি। তাই বেলুচ নেতারা অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য। তাঁর মতো মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা একজন ব্যক্তি গণতন্ত্রের প্রয়োজনেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। গণতন্ত্র রক্ষার স্বার্থে অসংখ্য আত্মত্যাগের দৃষ্টান্ত রয়েছে। দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলোর ব্যাপারে সিনেট এবং সরকার সম্পূর্ণ অবগত রয়েছে। বিষয়গুলোর প্রতি অবহেলা বা কৌশলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা সরকারের নেই। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে। ডন।