বেলুচিস্তানে অস্ত্রধারীদের গুলিতে জাতিসংঘের কর্মীসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় অস্ত্রধারীদের গুলিতে জাতিসংঘের একজন কর্মীসহ সাতজন নিহত হয়েছে। তবে এ হামলার দায়ভার কেউ স্বীকার করেনি।কোয়েটার স্পিনি সড়কের কাছে কালি মোবারক এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীরা প্রথম হামলা চালায়। এতে এক নারীসহ পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়।পুলিশ জানায়, একটি পিকআপভ্যানে ওই যাত্রীরা হাজারা শহর থেকে কোয়েটায় যাচ্ছিল। পথে কয়েকজন বন্দুকধারী তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে মাসতুং জেলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি গাড়িতে অস্ত্রধারীরা এ হামলা চালায়। পুলিশ কর্মকর্তা রুস্তম খান জানান, এতে দুজন নিহত হয়।জাতিসংঘের একজন কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রকল্পের সদস্য এবং অন্যজন গাড়ির চালক। প্রকল্পের আরেক সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় মাসতুং বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডন অনলাইন।