বেলুনে করে কেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ এসে গেছে। শুভেচ্ছা জানাতে শুভানুধ্যায়ী ও স্বজনদের দিতে হবে উপহার। কিন্তু তারা থাকে সীমান্তের ওই পাশে, কড়া পাহারার ভেতর। মনের টান এই বাধা মানেনি। বেলুনে করে তাদের জন্য পাঠানো হলো কেক।গতকাল শুক্রবার স্বজন ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে এভাবে বেলুনে কেক পাঠায় দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেওয়া উত্তর কোরিয়ার একদল শরণার্থী। চীনা চান্দ্রবর্ষ শুরু হওয়ার প্রাক্কালে এই অয়োজন।দক্ষিণ কোরিয়ার সিউলের পশ্চিমে গাংওয়া দ্বীপ থেকে ২০টির মতো বেলুনে ১০০ কেজি কোকো পাই (একধরনের কেক) পাঠিয়েছে ওই শরণার্থীরা। দক্ষিণ কোরিয়ায় তৈরি এ কেক উত্তর কোরীয়দের কাছে জনপ্রিয় একটি খাবার। এএফপি।