বেশ কয়েক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনসের সেই উড়োজাহাজের খোঁজ পেতে আরও বেশ কয়েক মাস লেগে যেতে পারে। ভারত মহাসাগরের তলায় সেই উড়োজাহাজের ধ্বংসাবশেষ অনুসন্ধানকাজের সমন্বয় করছে অস্ট্রেলিয়া। মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দুই দিন বৈঠকের পর অস্ট্রেলিয়ার কর্মকর্তা পিটার ফলি গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, অনুসন্ধানকাজে অগ্রগতি হচ্ছে। তবে মহাসাগরের বিশাল এলাকাজুড়ে অনুসন্ধান চলছে বলে এটা খুঁজে পেতে মাসের পর মাস লেগে যেতে পারে।
দ্য অস্ট্রেলিয়ান