বেশি লাখপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনাকোতে বিশ্বের সবচেয়ে বেশি লাখপতির বসবাস। সেখানে প্রতি তিনজনের একজনই লাখপতি। লন্ডনভিত্তিক সম্পদবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথইনসাইটের প্রতিবেদনে বলা হয়, মনাকোর শতকরা প্রায় ২৯ ভাগ অধিবাসীই লাখপতি। মূল বাড়ি ছাড়াই ১০ লাখ ডলার বা তারও বেশি মূল্যের সম্পদের মালিক—এমন ব্যক্তিদের লাখপতি ধরা হয়েছে। এই প্রিন্সশাসিত ক্ষুদ্র দেশ করের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে থাকে। সুইজারল্যান্ডের জুরিখ এবং জেনেভা লাখপতির সংখ্যায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। এনডিটিভি