বেশির ভাগ ব্রিটিশ স্থানীয় মুসলমানদের উগ্রবাদী মনে করে
ব্রিটেনের বেশির ভাগ নাগরিক মনে করে সেখানকার অধিকাংশ মুসলমান উগ্রবাদী। ইন্টারনেটভিত্তিক জরিপ সংস্থা ইউগভ পরিচালিত জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ ব্রিটিশ মনে করে ব্রিটেনের মুসলমানরা উগ্রবাদের সঙ্গে জড়িত। বিবিসির সম্পাদক মার্ক এস্টন মনে করেন, গত মাসে পরিচালিত এই জরিপের ফলাফলে মুসলমানদের সম্পর্কে ব্রিটিশ নাগরিকদের নেতিবাচক দিকটি প্রকাশ পেয়েছে।মুসলমানরা ব্রিটিশ সমাজে ইতিবাচক প্রভাব রাখছে কি না—ইউগভের এমন প্রশ্নের জবাবে ১০ জন ব্রিটিশের মধ্যে চারজনই ‘না’ সূচক জবাব দেন। ব্রিটিশ নাগরিকদের অর্ধেকই মনে করে মুসলমানরা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। অন্যদিকে মাত্র ১৩ শতাংশ ব্রিটিশ মনে করে মুসলমানরা শান্তিপ্রিয়, ছয় শতাংশের অভিমত মুসলমানরা ন্যায়পরায়ণ।জরিপের প্রতিবেদনে বলা হয়, এক্সপ্লোরিং ইসলাম ফাউন্ডেশন নামে একটি সংগঠন ইসলাম সম্পর্কে নেতিবাচক প্রভাব প্রতিহত করতে লন্ডনে পোস্টার ক্যাম্পেইন শুরু করেছে।