প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্সের পণ্যবাহী নভোযান উৎক্ষেপণ-প্রচেষ্টা যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে ফ্যালকন রকেটযোগে যানটির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের আগে একে বহনকারী রকেটের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। তখন যাত্রা বাতিল করা হয়। আগামী মঙ্গলবার পরবর্তী দফায় এটি উৎক্ষেপণের চেষ্টা চালানো হবে।স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান নকশাবিদ এলোন মাস্ক বলেন, রকেটের ৫ নম্বর ইঞ্জিনের জ্বালানির প্রকোষ্ঠে চাপ কিছুটা বেড়ে যাওয়ায় এটি বাতিল করা হয়। বিবিসি।