বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোতে বোমা নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হয়ে পুলিশের এক কর্মকর্তা নিহত ও কয়েক সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এ ঘটনা ঘটে। এর আগে পুলিশ কর্মকর্তারা দুটি বোমা বিস্ফোরণের কথা বলেছিলেন। মিসরের ইসলামপন্থী বিদ্রোহীরা প্রাসাদটির কাছে বোমা পুঁতে রাখার কথা জানানোর কয়েক দিন পর এ ঘটনা ঘটল। বিস্ফোরণকালে সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রাসাদে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এএফপি।