বেড়া ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরির পুলিশ জানিয়েছে, সীমান্তের কাঁটাতারের বেড়া ভেদ করে দেশটিতে ঢুকে পড়া অভিবাসীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সার্বিয়া সীমান্ত থেকে অভিবাসীরা যাতে হাঙ্গেরির সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য গত বছরের সেপ্টেম্বরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। অভিবাসীদের ঠেকাতে সার্বিয়ার সঙ্গে সীমান্তে ১৩ ফুট উঁচু দেয়াল নির্মাণ করে বিতর্কের সৃষ্টি করে হাঙ্গেরি। যদিও অভিবাসীদের ঢল ঠেকাতে ইউরোপের অন্য কয়েকটি দেশও সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সীমান্তে বেড়া তোলার পর অভিবাসীদের হাঙ্গেরি সীমান্ত অতিক্রমের হার কমে যায়। তবে দেশটির পুলিশ এখন বলছে, বেড়া কেটে অথবা বেড়ার ওপর দিয়েই সীমান্ত পার হওয়া অভিবাসীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে।
বিবিসি