প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বৈঠকে সমঝোতা হয়নি। গত মঙ্গলবার রাতে কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখোপাধ্যায়ের কলকাতার ঢাকুরিয়ার বাসভবনে এই বৈঠক হয়। এতে প্রণব মুখোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন। রাত ১১টা পর্যন্ত বৈঠক চলে।গতকাল বুধবার সকালে প্রণব মুখোপাধ্যায় নয়াদিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তাঁর নতুন করে কিছু বলার নেই। মঙ্গলবারের এই বৈঠকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা জনার্দন পূজারি ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা শাকিল আহমেদসহ তৃণমূলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।আসন বণ্টন নিয়ে দুই দলের এখনো আপসরফা না হওয়ায় রাজনৈতিক মহলে জোটের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।