বৈরুতে গাড়িবামা হামলায় সাবেক অর্থমন্ত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের রাজধানী বৈরুতে গতকাল শুক্রবার গাড়িবোমা হামলায় সাবেক অর্থমন্ত্রী মোহাম্মদ চাতাহসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে এটি শিয়া জঙ্গিদের কাজ বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে দেখা যায়, পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে চালানো এ হামলার পর কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে। কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাতাহ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির উপদেষ্টা। ওয়াশিংটনে লেবাননের দূতের দায়িত্বও পালন করেছিলেন খ্যাতিমান এ অর্থনীতিবিদ। সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীদের সমর্থনকারী একটি জোটের সভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার শিকার হন চাতাহ। এএফপি।