বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যালগেরিতে অনুষ্ঠিত বৈশাখী মেলা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। শিশু-কিশোর, নারী-পুরুষের পদভারে মুখরিত হয়ে উঠেছিল জেনেসিস সেন্টার। সুরেলা সন্ধ্যায় শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেনেসিস সেন্টার। সকাল থেকে রাত পর্যন্ত ছিল নানা আয়োজন। এ উৎসবে আমন্ত্রিত অতিথিসহ কানাডার বিভিন্ন প্রদেশের বাঙালিরা ছুটে আসেন। গ্রাম-বাংলায় বৈশাখী মেলায় দোকানিরা যেমন পসরা সাজিয়ে বসেন, তেমনিভাবে বসেছিল ছোলা, মোয়া, মুড়কি, ঝালমুড়ি, পিঠাপুলি, খাবারের দোকানসহ বিভিন্ন রকমারি শাড়ি-কাপড় আর অলংকারের দোকান। বাঙালির চিরাচরিত আড্ডায় বুঁদ হয়ে সবাই খুঁজছিলেন বাঙালির সেই ঐতিহ্যকে। সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার জেগে উঠবে নতুন প্রজন্ম। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির এই উদ্যোগকে সাধুবাদ l ছবি ও লেখা: আহসান রাজীব