বো শিলাইয়ের দুর্নীতি মামলা আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পলিট-ব্যুরোর সাবেক সদস্য বো শিলাইয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি আদালতে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই এ মামলার শুনানি শুরু হতে পারে। গতকাল বৃহস্পতিবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার এক খবরে এ কথা বলা হয়েছে।তবে কবে ও কোথায় শুনানি শুরু হবে, এই বিষয়ে খবরে বিস্তারিত কিছু জানানো হয়নি। বো শিলাইয়ের স্ত্রীকে গত বছর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই বছরই দুর্নীতি ও ক্ষমতা অব্যবহারের অভিযোগে বো শিলাইকে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) থেকে বহিষ্কার করা হয়। তিনি সিপিসির চোংকিং শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। একই অভিযোগে গত অক্টোবরে ন্যাশনাল পিপলস কংগ্রেস বা পার্লামেন্ট থেকেও বহিষ্কার করা হয় তাঁকে। বহিষ্কারের আগ পর্যন্ত বো শিলাইকে সিপিসির শীর্ষপর্যায়ের সম্ভাব্যনেতা বলে ভাবা হতো।চীনের ক্ষমতাসীন সিপিসির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে পড়ার ব্যাপক অভিযোগ উঠেছে। গত নভেম্বরে পার্টির কংগ্রেসে নেতৃত্বে রদবদল আনা হয়। ভাবমূর্তি পুনরুদ্ধারে শুদ্ধি অভিযানে নেমেছে পার্টির কেন্দ্রীয় কমিটি। দ্য হিন্দু অনলাইন।