বোতল বিছানো পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিকে দুই সারি সমান্তরালে রাখা বিয়ারের বোতল। সব মিলিয়ে এক হাজার ৭৯৮টি বোতল। সারিবদ্ধ বোতলগুলোর ওপর দুই দুই করে উঠে গেল একটি গাড়ির চার চাকা। তারপর চালক উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে গাড়িটিকে দিব্যি চালিয়ে নিয়ে গেলেন ৬০ মিটার পথ। একটি বিরল রেকর্ড হিসেবে স্থান করে নিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এই চমকপ্রদ রেকর্ডের অধিকারী হলেন চীনের লি গুইয়েন। বেইজিংয়ে সেনাবাহিনীর গাড়ি চালান তিনি। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝাউ শহরে বিয়ারের বোতলের ওপর দিয়ে গাড়ি চালান। আট মিনিট ২৮ সেকেন্ড সময়ে তিনি ৬০ দশমিক ১৯ মিটার পথ অতিক্রম করেন। ২০০৯ সালে এ ধরনের রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছিলেন লি গুইয়েন। কিন্তু বৃষ্টির কারণে গাড়ির ডান দিকের চাকা বোতলের ওপর থেকে ফসকে পড়ে। লি জানান, এটি তাঁর লাগাতার প্রশিক্ষণ নেওয়ার সুফল। অরেঞ্জ অনলাইন।