বোমা থেকে বাঁচলেন ইয়েমেনের মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িবোমার বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসির আহমদ। তবে তিনি বেঁচে গেলেও তাঁর সাত দেহরক্ষীসহ মোট ১১ জন নিহত হয়েছেন।আল-কায়েদার ইয়েমেন শাখার দ্বিতীয় শীর্ষ নেতা সাঈদ আল শিহরি নিহত হয়েছেন বলে খবর বের হওয়ার পরের দিনই এই হামলার ঘটনা ঘটল।কর্মকর্তারা বলেছেন, রাজধানী সানায় নিজের কার্যালয় থেকে গাড়িবহর নিয়ে বের হচ্ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। এ সময় কার্যালয়ের সামনে দাঁড় করানো একটি গাড়ি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ওই গাড়িতে শক্তিশালী বোমা পেতে রাখা হয়েছিল। বিবিসি।