বোমা হামলার পর থাইল্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত মঙ্গলবার বিস্ফোরণের পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে মালয়েশিয়ায় গ্রেপ্তার সন্দেহভাজন এক ইরানিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে থাইল্যান্ড।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, ভারত ও থাইল্যান্ডে কয়েকটি হামলার ঘটনা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ করেছে। তিনি বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই এসব ঘটনার নিন্দা জানানো এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।’থাই কর্তৃপক্ষ বলছে, তারা দূতাবাস এবং পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। তারা এ-ও বলেছে, সাধারণ মানুষের চেয়ে ইসরায়েলের কূটনীতিকদের লক্ষ্য করেই ওই ব্যর্থ হামলার ষড়যন্ত্র করা হয়েছে।গত মঙ্গলবার ব্যাংককের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার বোঝা গেছে। এর আগে গত সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লি ও জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ইসরায়েলের দূতাবাসের সামনে বোমা হামলা হয়। এএফপি।