প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশে কয়েকটি রেস্তোরাঁয় বোমা হামলায় ১৭ ব্যক্তি নিহত হয়েছেন। সুন্নি-অধ্যুষিত বাকুবা ও রাজধানীর দক্ষিণে একটি স্থানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রেস্তোরাঁ লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা হামলা হয়। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা এবং কয়েক মাস ধরে সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের লোকদের বিক্ষোভ চলছে। এএফপি