প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের কাছে জনাকীর্ণ কয়েকটি শিয়া এলাকায় দফায় দফায় বোমা হামলায় গতকাল সোমবার কমপক্ষে ৫৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। তাঁরা জানান, নগরে অন্তত ১৪টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, শিয়াদের ওপর এসব হামলার পেছনে সুন্নিদের হাত আছে। গত কয়েক বছরে সুন্নিরা শিয়াদের ওপর প্রাণঘাতী হামলার পরিমাণ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। রয়টার্স, বিবিসি।