বোমায় নিহত ৭৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে গত রোববার বোমাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২৮ শিশু ও দুজন নারী। গতকাল সোমবার এ কথা জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে বিদ্রোহী কোনো যোদ্ধা আছে কি না, তা জানায়নি সংগঠনটি। মূলত স্থানীয় কর্মী, আইনজীবী ও চিকিৎসকদের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করে। এর আগে তারা জানিয়েছিল, রোববারের ওই বোমা হামলায় মোট ৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জন শিশু। স্থানীয় রাজনৈতিক কর্মীদের নেটওয়ার্ক আলেপ্পো মিডিয়া সেন্টার রোববারের ওই হামলাকে নজিরবিহীন বলে বর্ণনা করেছে। এএফপি।