বোরকা বিষয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট পার্লামেন্টের দর্শক গ্যালারিতে বোরকা পরিহিত নারীদের বসার ব্যাপারে নতুন বিধি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা পার্লামেন্টের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে কিছু পদক্ষেপের কথা গত বৃহস্পতিবার ঘোষণা করেন। এসব প্রস্তাবের একটি হলো সর্বাঙ্গ ঢাকা বোরকা ও নেকাব পরিহিত নারীদের আসন-সংক্রান্ত। এতে বলা হয়, গ্যালারির কাচঘেরা অংশে তাঁদের বসার ব্যবস্থা করা হবে। এই প্রস্তাব সমালোচিত হচ্ছে। বিরোধিতাকারীরা বলছেন, এ ব্যবস্থা চালু হলে তা হবে অস্ট্রেলিয়ায় বিদ্যমান বর্ণবৈষম্যবিরোধী আইনের পরিপন্থী। প্রধানমন্ত্রী অ্যাবট বলেন, ‘গণতান্ত্রিক সমাজব্যবস্থায় কে কী পোশাক পরবে তা সরকার নির্ধারণ করবে না।’

বিবিসি