বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা অমর বোস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অমর বোস আর নেই। শব্দবিজ্ঞানবিষয়ক প্রযুক্তির অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত অমর বোসের বয়স হয়েছিল ৮৩।
বোস করপোরেশনের প্রেসিডেন্ট বব মারেসকা গত শুক্রবার অমর বোসের মৃত্যুর খবর জানিয়েছেন। এ শব্দবিজ্ঞানী ও প্রকৌশলী যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে গবেষণা শুরু করেছিলেন।
সুস্পষ্ট শব্দের ছোট আকারের রেডিও এবং বিমানযাত্রায় ব্যবহূত শ্রুতিকটু আওয়াজমুক্ত হেডফোনের জন্য বোস করপোরেশনের সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটির পণ্যসমূহের মধ্যে আরও রয়েছে হোম থিয়েটার উপকরণ ও কম্পিউটার স্পিকার। টাইমস অব ইন্ডিয়া।