ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের খুুঁজে বের করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলগ্রহে নভোযান পাঠানোর অভিযান ব্যর্থ হওয়ার পেছনে দায়ী কর্মকর্তাদের খুঁজে বের করবে রাশিয়া। গতকাল সোমবার তারা এ কথা ঘোষণা করেছে। এদিকে মঙ্গল অভিযানে ব্যর্থ নভোযানের ধ্বংসাবশেষ প্রশান্ত মহাসাগরে পড়েছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রোজকসমসের মুখপাত্র আলেক্সি জোলেতুুখিন জানান, তাঁদের বিশ্বাস সাড়ে ১৩ টন ওজনের ফোবোস-গ্রান্ট নভোযানটির ধ্বংসাবশেষ গত রোববার গ্রিনিচ সময় বিকেল পাঁচটা ৪৫ মিনিটে প্রশান্ত মহাসাগরে পড়ে। তবে সাগরের ঠিক কোন অংশে পড়েছে, তা গতকাল পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়নি। এএফপি।