ব্যস্ত মহাসড়কে নামল বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার লেনবিশিষ্ট মহাসড়কে আকাশ থেকে হঠাৎ নেমে পড়ল বিমান। এতে মহাসড়কে শুরু হয় হুলস্থুল। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল  থেকে ২০০ কিলোমিটার দূরে বেতুল এলাকার ব্যস্ত মহাসড়কে ঘটেছে এ ঘটনা।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে বেতুল-নাগপুর মহাসড়কে চার আসনবিশিষ্ট বিমানটি নেমে পড়ে। বিমানের স্বত্বাধিকারী হলেন ব্যবসায়ী সাম ভারমা। বিমানটি নামার কথা ছিল তাঁর বাড়ির কাছে নির্মাণ করা ব্যক্তিগত রানওয়েতে। কিন্তু সেটি মহাসড়কে নেমে পড়ে।  ভারমা এনডিটিভিকে বলেন, ‘চার লেনের মহাসড়কের কাছে আমার নিজের রানওয়েতে বিমানটি অবতরণ করার কথা ছিল। কিন্তু যখন ঝোড়ো বাতাস বৈতে শুরু করে তখন চালক বাধ্য হয়ে বিমানটি সড়কে নামান।’ তিনি বলেন, ‘ন্যাশনাল হাইওয়েস অথরিটি অব ইন্ডিয়ার (এনএইচএআই) কাছে আমি অভিযোগ করেছি যে তাদের উঁচু উঁচু টাওয়ারের কারণে বিমানটি নামতে বাধা পায়।’ যখন বিমানটি মহাসড়কে নামছিল তখন সেখানে কেবল চালক জ্যাকব ছিলেন।

বিমানটি নামার পরে মহাসড়কে যানজট শুরু হয়। পরে এনএইচএ আইয়ের কর্মকর্তারা বিমানটিকে সড়ক থেকে সরিয়ে ফেলেন।  তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার কালেক্টর আর কে মিশ্র। তিনি বলেন, এ ঘটনার তদন্ত ডাইরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের  (ডিজিসিএ) ওপর ছেড়ে দেওয়া হবে। ২০০৭ সালে করা সাম ভারমার বিরুদ্ধে সরকারি জায়গায় রানওয়ের তৈরির মামলা আবার চালু করা হবে বলেও তিনি জানান। এ ঘটনায়  শিগগির  তদন্ত শুরু হবে।