ব্যাংককে জাতিসংঘ কার্যালয়ের সামনে ভিক্ষুদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল বুধবার প্রায় ৩০০ বৌদ্ধ ভিক্ষু এক বিক্ষোভ সমাবেশ করেছেন। বাংলাদেশে সম্প্রতি বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয় ও বাড়িঘরে দুষ্কৃতকারীদের হামলার ঘটনার প্রতিবাদে তারা ওই বিক্ষোভ দেখান।ব্যাংককে জাতিসংঘের আঞ্চলিক কার্যালয়ের বাইরে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা ওই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সমাবেশে বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বৌদ্ধ ভিক্ষুরা যোগ দেন। তাদের হাতে এ সময় ‘আমরা শান্তি চাই’ ও ‘বাংলাদেশে বৌদ্ধদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ করো’ এ ধরনের স্লোগানসংবলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। এএফপি।