প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী নির্ভয়াকে গণধর্ষণ ও হত্যার দায়ে দণ্ড পাওয়া দুই আসামির আইনজীবী এ পি সিংয়ের বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে দিল্লি বার কাউন্সিল। গত শুক্রবার মামলার রায়ের পর এ পি সিং বলেছিলেন, তাঁর মেয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে বা প্রেমিকের সঙ্গে রাতের বেলা ঘুরে বেড়ালে তাঁকে তিনি জীবন্ত পুড়িয়ে মারতেন। দিল্লি বার কাউন্সিলের সভাপতি সূর্যপ্রকাশ খাতরি বলেন, কারণ দর্শানোর নোটিশে নারীবিদ্বেষী মন্তব্য করার জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না—তা জানাতে বলা হয়েছে। এনডিটিভি।