ব্যাটারি একবার চার্জ করলে গাড়ি যাবে ৩৩৩ কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারি একবার চার্জ করলে তিন শতাধিক কিলোমিটার যেতে পারে গাড়ি। এমন বৈদ্যুতিক গাড়ি তৈরির কথা দাবি করেছে জাপানের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান এসআইএম-ড্রাইভ। গতকাল বুধবার গাড়িটি প্রথম প্রদর্শিত হয়।বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিশেষ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। ২০১৩ সাল নাগাদ ওই গাড়িটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে তারা। এ প্রকল্পে কত ব্যয় হবে, তা তারা জানায়নি।প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ‘এসআইএম-এলইআই’ নামে চার আসনের এ গাড়ির প্রতিটি চাকার ভেতরে মোটর থাকবে। থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন আলোককাঠামো। একবার চার্জ করলে এটি ৩৩৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। গাড়িটির নকশাকারেরা জানান, মিতসুবিশি মোটরস ও প্রকৌশল প্রতিষ্ঠান আইএইচআইসহ ৩৪টি প্রতিষ্ঠানের যৌথ প্রকল্প এটি। ব্যাপক হারে নির্মাণের জন্য গাড়িটি অন্যান্য গাড়ির নির্মাতাপ্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। এ গাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, পরিবেশদূষণের জন্য ধোঁয়া নির্গত হবে না। এএফপি।