ব্যায়াম দীর্ঘস্থায়ী অবসাদ দূর করে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যায়াম ও আচরণগত চিকিৎসা দীর্ঘস্থায়ী অবসাদ দূর করার সবচেয়ে ব্যয়সাশ্রয়ী ও সফলতম উপায়। সম্প্রতি চিকিৎসাবিষয়ক এক গবেষণার ফলাফলে এই তথ্য জানা গেছে।চিকিৎসাবিজ্ঞানীরা দীর্ঘস্থায়ী অবসাদে আক্রান্ত ৬৪০ জনের ওপর ওই গবেষণা চালান। তাঁরা বলেন, এ অসুখের চিকিৎসায় ব্যায়াম এবং আচরণ বা স্বভাব পরিবর্তন পদ্ধতিকে (বিহেভিয়ারাল থেরাপি) ব্যাপকভাবে কাজে লাগানো হলে এই চিকিৎসার খাতে বিপুল অঙ্কের অর্থ বাঁচানো সম্ভব।চিকিৎসা সাময়িকী পিলোস ওয়ান-এ গবেষণা-সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত বছর প্রকাশিত এই গবেষণার প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (অসুখের লক্ষণ সম্পর্কে রোগীর ধারণা পরিবর্তন) ও গ্রেডেড এক্সারসাইজ থেরাপি (পর্যায়ক্রমে ব্যায়াম বৃদ্ধি) দীর্ঘস্থায়ী অবসাদের সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি। বিবিসি।