ব্যয় সংকোচনের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণজর্জরিত পর্তুগাল সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত শনিবার রাজধানী লিসবনসহ বিভিন্ন নগরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভে শামিল হয়। তারা সরকারের পদত্যাগের দাবি জানায়।সমাবেশের আয়োজক অরাজনৈতিক আন্দোলন (নন-পলিটিক্যাল মুভমেন্ট) নামের একটি সংগঠন। তারা দাবি করে, রাজধানীতে ৫০ হাজার ও উত্তরাঞ্চলীয় নগর পোর্তোতে ৪০ হাজার লোকসমাগম হয়েছে। নন-পলিটিক্যাল মুভমেন্ট এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে বলে জানানো হলেও সমাবেশের মেজাজ ছিল রাজনৈতিক। সমবেত লোকজন বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখা ব্যানার বহন করে এবং তারা নতুন নির্বাচন এবং সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছিল।পর্তুগালকে ব্যয় সংকোচন ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি চালানোর বিনিময়ে ২০১১ সালে ৭৮ বিলিয়ন ইউরোর একটা অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ অনুমোদন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।প্রতিশ্রুতি অনুযায়ী লিসবনকে এ বছর জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ সরকারি ঘাটতি কমাতে হবে। তবে সরকার বলেছে, চলমান মন্দার কারণে তাদের পক্ষে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এএফপি ও বিবিসি।